বাগেরহাটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫ দোকান

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:১৩

বাগেরহাটের চিতলমারী উপজেলার পাগলা বাজারের মাদার তেরেসা অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভষ্মীভূত হয়েছে।মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যাওয়া ৫টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।তবে কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা জানাতে পারেনি কেউ।

ক্ষতিগ্রস্থ দোকানিরা হলেন, সংকর ভ্রমের পার্সের দোকান, মিনজিল শেখের পার্সের দোকান, তুহিন শেখের মুদির দোকান, পল্লী চিকিৎসক বদরুল ইসলামের চেম্বার কাম ওষুধের দোকান ও হাফিজুর রহমান শেখের মুদির দোকান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‌‘ভোরে স্থানীয় বাজারে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করতে সব দোকানগুলো ভষ্মিভূত হয়ে যায়। আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

আরও পড়ুনঃ বাসে চড়ে স্মৃতিসৌধে মন্ত্রিসভার সদস্যরা

উপজেলা পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

ইত্তেফাক/কেকে