জেলার পীরগঞ্জ উপজেলায় দুই কিশোরীকে দল বেঁধে ধর্ষণের মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সেনুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে রাত ৯টার দিকে দুই কিশোরীর মধ্যে এক কিশোরীর বাবা বাদী হয়ে নয়ন ইসলাম (২২), মোহাম্মদ সবুজ (২০), হিরেন চন্দ্র শিল (২৬), ফরিদ হোসেন (২২) ও সেলিমকে (২২) আসামি করে পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন: পীরগঞ্জ উপজেলার সেনুয়া বানিয়াপাড়া গ্রামের আলতাফুর রহমানের ছেলে নয়ন ইসলাম ও একই উপজেলার ভোমরাদহ চিলাছাপা গ্রামের ওসমান আলীর ছেলে মোহাম্মদ সবুজ।
মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, মামলার বাদীর ১৭ বছরের মেয়ে ময়মনসিংহের ভালুকা এলাকায় সুতার ফ্যাক্টরিতে চাকরি করে। সেই সূত্রেই নয়ন ইসলামের সঙ্গে কিশোরীর পরিচয়। গত জানুয়ারিতে চাকরি ছেড়ে দিয়ে কিশোরীটি বাড়ি ফিরে আসে। নয়ন দেখা করতে আসে কয়েকবার। গত সোমবার বিকালে নয়নের সঙ্গে দেখা করার জন্য কিশোরীটি ও প্রতিবেশি আরেকজন কিশোরী (১৪) মিলে পীরগঞ্জ উপজেলা শহরে যায়। এসময় ফরিদ, হিরেন ও সেলিমের সঙ্গে ঐ দুই কিশোরীকে পরিচয় করে দেয় নয়ন ইসলাম।
খায়রুল আনাম আরো বলেন, সন্ধ্যার দিকে তারা ঘুমের ওষুধ মেশানো জুস ও পটেটো চিপস ঐ কিশোরীদের খাওয়ায়। দুই কিশোরীকে সবুজের ভোমরাদহ এলাকার বাড়িতে নিয়ে নয়ন ও তার ৪ বন্ধু জোর করে ধর্ষণ করে। পরে সবুজের বাড়ি থেকে দুই কিশোরীকে পার্শ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে পুনরায় তাদের ধর্ষণ করা হয়। এতে কিশোরী দুই জন জ্ঞান হারিয়ে ফেলে। মঙ্গলবার ভোরে জ্ঞান ফিরলে তারা বাড়ি ফিরে এসে ঘটনাটি পরিবারের লোকজনকে জানায়।
