ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং তুং হাই নিটিংয়ের পরিচালকদের সব ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করতে বিএফআইইউকে চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চিঠিতে বলা হয়েছে, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ তিন পরিচালক আইন না মেনে শেয়ার বিক্রি করেছেন। এছাড়া নিয়ম অনুযায়ী কমিশন ও স্টক এক্সচেঞ্জে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেননি। এ কারণে ৭৩৩তম কমিশন সভায় সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং তুং হাই নিটিংয়ের এমডিসহ সব পরিচালকের ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়। এমতাবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থে তাদের ব্যাংক হিসাব জব্দ করার জন্য বিএফআইইউকে বিএসইসি অনুরোধ করেছে।
