রিজেন্টের সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন ২৭ আগস্ট

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০০:৩৭

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে করা মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করে দিয়েছেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার চার্জশিট আমলে নিয়ে বৃহস্পতিবার মামলার নথি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। গত ৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল আসামি সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব।