ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাজধানী দিল্লির সামরিক হাসপাতালে তার চিকিত্সা চলছে। গতকাল বুধবার সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে। তাকে এখনো ভেন্টিলেটরে রাখা হয়েছে। এক দল বিশেষজ্ঞ চিকিত্সক তার চিকিত্সা করছেন।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট গভীর রাতে বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পর দিন সকাল থেকে তার স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। সেদিন রাতেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এই চিকিত্সার জন্য তিনি হাসপাতালে ভর্তি হলে জানা যায় যে, তিনি করোনায়ও আক্রান্ত।
প্রণব মুখার্জির বয়স প্রায় ৮৬ বছর। তিনি ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন।
