এক চোখওয়ালা গরু নিয়ে ভারতে হৈচৈ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:৪৪

ভারতের বর্ধমান জেলার এক গ্রামে একটি এক চোখওয়ালা বাছুর জন্মেছে। সর্বভারতী এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এবেলা ডট ইন জানায়, তাকে গোমাতা হিসেবে পূজা করতে শুরু করেছে গ্রামের কিছু মানুষ। 

সম্প্রতি বাছুরটির একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় ইউটিউবে। বিশেষজ্ঞরা বলেন, ‘এটা কোনো অলৌকিক ঘটনা নয়। বাছুরটি ‘সাইক্লপিয়া’ নামের জন্মগত রোগে আক্রান্ত। এই রোগ মানুষেরও হতে পারে। ‘সাইক্লপিয়া’-য় প্রাণী একটি চোখ নিয়ে জন্মায়। সাধারণত মস্তিষ্কের ডান ও বাম অংশ দুই চোখ নিয়ন্ত্রণ করে। ‘সাইক্লপিয়া’-র ক্ষেত্রে একটি চোখকেই দুই অংশ নিয়ন্ত্রণ করতে থাকে। এটি একটি বিরল ঘটনা। জন্মানোর পর বাছুরটির মা তাকে ত্যাগ করলে গ্রামের নারীরাই দায়িত্ব নিয়েছেন শাবকটিকে বাঁচিয়ে রাখার।কিছু অতি উৎসাহী মানুষজন তাকে পূজাও করতে শুরু করেছে।’ 

আরও পড়ুনঃ সাকিব-নারাইনের ঘুর্ণিতে কুপোকাত খুলনা

বিশেষজ্ঞরা আরো জানান, ‘সাইক্লপিয়া’-য় আক্রান্ত প্রাণীদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়। তবে তারা আলো-অন্ধকারের প্রভেদ টের পায়। 

প্রসঙ্গত, ‘সাইক্লপিয়া’ শব্দটি এসেছে গ্রিক পুরাণে বর্ণিত একচক্ষু দানব সাইক্লপের নাম অনুসারে।

ইত্তেফাক/অনি