মঙ্গলবার বিকেলে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে একটি লোকাল বাসের চাকায় পিষ্ট হয়ে জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার চর ঘাটিনা গ্রামের ছাইদুর রহমানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহফুজ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান, জহুরুল ইসলাম উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে দেওয়া একটি লোকাল বাসে ভিড় ঠেলে ওঠার সময় পড়ে যান এবং ওই বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। বাসটি দুর্ঘটনার সময় দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুনঃ টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর
পুলিশ জহুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
ইত্তেফাক/কেকে
