মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আপনার একটু সাহায্যে বাঁচতে পারে দেড় বছরের শিশু সুরাইয়া। সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের হতদরিদ্র ভ্যানচালক মো. মহিদ সরদারের একমাত্র মেয়ে সুরাইয়া। সে দীর্ঘ ছয় মাস যাবত্ কিডনি ও হার্টের অসুখে ভুগছে। ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিকিত্সক ডা. নাহরুমা জানান, সুরাইয়ার হার্ট ছিদ্র এবং একটি কিডনি নষ্ট হয়ে গেছে। তার শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। জরুরি ভিত্তিতে সুরাইয়াকে উন্নত চিকিত্সা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিকে টাকার অভাবে তার চিকিত্সা বর্তমানে বন্ধ রয়েছে। তার চিকিত্সার জন্য প্রায় তিন লাখ টাকার প্রয়োজন হলেও হতদরিদ্র পিতার পক্ষে চিকিত্সা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় অসহায় হতদরিদ্র ভ্যানচালক মো. মহিদ সরদার মেয়ের সুচিকিত্সার জন্য সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করেছেন। সরাসরি যোগাযোগ ও বিকাশ মোবাইল নম্বরে-০১৭৮৪-৬২৬২৭৯ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
