আপনার রাশিফল

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৩৩

২১ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ৬ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১ মহররম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৩। শুভ বার:  রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: রুবী ও পোখরাজ।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।        

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। নিজের প্রভাবপ্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। মন ভালো থাকতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

চাকরিজীবীদের কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতিপ্রাপ্তি হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।