সৈয়দপুরে আমন চাষের প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়েছেন কৃষক। তবে বেশির ভাগ জায়গায় চারা ও দোগাছি সংকট দেখা দিয়েছে। কৃষকরা জানান, উপজেলায় বন্যাসহ প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকায় এবার আগেভাগেই শুরু হচ্ছে আমন চারা রোপণ। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, এবার উপজেলার পাঁচটি ইউনিয়নে ৮ হাজার ২৭৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৪৬০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। কিন্তু অতিবৃষ্টি ও বন্যার কারণে সামান্য ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষকের মধ্যে দোগছির প্রচলন বেশি।
