সখীপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’!

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৩৮

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সখীপুরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ শীর্ষক ক্যাম্পেইন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে, জনসচেতনতা বাড়াতে এবং মানবজীবন ঝুঁকিমুক্ত রাখতেই এ ক্যাম্পেইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজার নেতৃত্বে ক্যাম্পেইনে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানার লুত্ফা আনোয়ার প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠানের সেবাদানকারী ও সেবা গ্রহণকারী সবাইকে এখন থেকে অবশ্যই মাস্ক পরতে হবে। এ বিষয়ে দেওয়া হয়েছে চিঠি।