জেলা শহর ও তিনটি উপজেলায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে। অপর দিকে, মাদকদ্রব্য আইন-২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব ঘটনায় ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। বুধবার বিকালে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। সচেতনতামূলক অংশ হিসেবে প্রায় ২৫০টি মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মৌসুমী আক্তার ও অর্ণব মালাকার। রাজনগর উপজেলার তারাপাশা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একজন ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
