এমপি একাব্বর হোসেন দম্পতি করোনায় আক্রান্ত

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৩৮

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন (৬৭) এবং তার স্ত্রী ঝরনা হোসেন (৫৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমপিকে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) ভর্তি করা হয়েছে। তার স্ত্রী ঢাকার ধানমন্ডিতে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিত্সা নিচ্ছেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও এমপির ছেলে মো. তাহরীম হোসেন সীমান্ত।

তিনি জানান, গত কয়েক দিন ধরে তার বাবা এবং মায়ের শ্বাসকষ্ট, জ্বর, গলাব্যথা ও খাবারের অরুচিসহ করোনার নানা উপসর্গ দেখা দেয়।