বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন কর্মকর্তারা। বরিশাল বিআইডব্লিউটিএর কার্যালয় সূত্র জানায়, সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ কারণে নদী বন্দরে ২ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং বৈরী আবহাওয়া থাকায় যে কোনো দুর্ঘটনা এড়াতে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকলেও বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। এদিকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এ সব রুটের যাত্রীরা। বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ ১২টি রুটে লঞ্চ চলাচল করে।
