মোবাইল ফোনে আইজিপি অভিযোগ শুনবেন—এমন প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২৩:৫৯

মোবাইল ফোনে পুলিশের আইজি অভিযোগ শুনবেন—এমন প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি পুলিশ সদর দপ্তর থেকে। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়, দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি গণমাধ্যমে ‘মোবাইল ফোনে পুলিশের আইজি অভিযোগ শুনবেন’ শিরোনামে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে—তা সঠিক নয়। এ বিষয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।