ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, তারা (চীন) আবারো নিশ্চিত করে জানিয়েছেন যে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে যে চুক্তি হয়েছে তা মেনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পশ্চিম সেক্টর বরাবর সম্পূর্ণ সেনা সরানোর কাজ করা হবে। বাকি সমস্যাগুলোরও দ্রুত সমাধান করার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ। উল্লেখ্য, মে মাসের শুরুর দিকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় ভারত-চীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। সীমান্তে একেবারে চোখে চোখ রেখে অবস্থান করে দু’দেশের সেনা। -ইন্ডিয়ান এক্সপ্রেস
