হিন্দু রীতি নমস্কারের মাধ্যমে একে অপরকে অভ্যর্থনা জানালেন জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সে মার্কেলের সঙ্গে সাক্ষাতের সময় এভাবে অভ্যর্থনা জানান ম্যাক্রোন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ফার্স্টলেডি অপেক্ষায় আছেন। সেখানে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছেন আঞ্জেলা মার্কেল তাকে দেখেই দূরত্ব বজায় রেখে নমস্কার জানান ম্যাক্রোন । হাসি মুখে মার্কেলও নমস্কার জানান।
Willkommen im Fort de Brégançon, liebe Angela! pic.twitter.com/lv8yKm6wWV
— Emmanuel Macron (@EmmanuelMacron) August 20, 2020
এর আগে চলতি বছরের মার্চে স্পেনের রাজা-রানিকে এভাবেই নমস্কার জানিয়েছিলেন ম্যাক্রোন । এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও নমস্কারের মাধ্যমে অভ্যর্থনা জানাতে দেখা গেছে। এছাড়া ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লসকেও গত মার্চে এক অনুষ্ঠানে নমস্কারের মাধ্যমে অভ্যর্থনা জানাতে দেখা যায়।,
ইত্তেফাক/এআর
