মীম’স কাস্টেডির সফলতার জন্য দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৯:২৭

 

বিনোদন রিপোর্ট

 

নিজের কাজের ক্ষেত্রে সবসময়ই নিষ্ঠার পরিচয় দিয়েছেন বিদ্যা সিনহা মীম। করোনার এই সংকট সময়ে মীম তার নিজস্ব ইউটিউব চ্যানেলেও খুব দ্রুততম সময়ে ১ লক্ষ সাবস্ক্রাইবার পার করেছেন। তবুও মন পড়ে থাকে মীমের সিনেমাতেই। নতুন ছবির সেটে কবে যাবেন। সেই আকুতিতে ফেরে মন বারবার। অভিনয় শিল্পীদের সবচেয়ে বড় প্রেমের জায়গাটাতো সেখানেই। মীম বলেন, ‘সৃষ্টার কাছে একটাই প্রার্থনা, খুব জলদিই যাতে আবারও শুটিংয়ের ছন্দে ফিরতে পারি। সামনে বেশ কটি ছবির জন্য সবকিছুই প্রস্তুত ছিল। কিন্তু হঠাত্ করেই এই করোনা সংকটে আবারও থমকে যেতে হলো। এদিকে রায়হান রাফির পরিচালনায় পরাণ ছবির কাজও অনেকখানি এগিয়েছে। মীম বলেন, ‘আমরা খুব জলদিই এই সংকটকাল পেরুলে পরাণ ছবিটা শেষ করার চেষ্টা করবো। এর বাইরে আমার নতুন আরো কিছ মুভি ও অন্যান্য টিভিসির কাজও রয়েছে।’ কিন্তু ছন্দপতনের এই ইন্ডাষ্ট্রিতে মীম তার সব কাজের পাশাপাশি দর্শকশ্রোতার জন্য নিয়মিতভাবে ইউটিউবের কনটেন্ট তৈরির কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, এরই ভেতরে বিদ্যা সিনহা মীম এর উপস্থাপনায় ‘মীম’স কাস্টেডি’ দর্শকদের ভেতরে ব্যপক সাড়া ফেলেছে। মীম’স কাস্টেডি প্রসঙ্গে সঞ্চালক বলেন, ‘যেহেতু আমি নিয়মিত উপস্থাপক নই। তাই আমার মতো করেই খানিক ভিন্ন আঙ্গিকেই এপিসোডগুলো সাজানোর চেষ্টা করছি। কিন্তু এত অল্প সময়ে এতটা সাড়া পাবো তা কখনও ভাবিনি। মীম’স কাস্টেডির সফলতার জন্য দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ।’