যুক্তরাজ্যের অভিবাসীরা দারিদ্র্যে

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:২০

নোভেল করোনা ভাইরাসের প্রকোপ কমাতে দেশ জুড়ে লকডাউন জারি হওয়ার পর কর্মহীন হয়ে পড়েছে অনানুষ্ঠানিক ও স্বল্প মজুরিতে কর্মরত যুক্তরাজ্যের লাখ লাখ অভিবাসী। করোনা ও লকডাউন বন্ধ করে দিয়েছে তাদের আয়ের সব পথ। এক বিতর্কিত অভিবাসন নীতির কারণে দেশের অন্য কর্মীদের মতো তারা কোনো সরকারি সুবিধা বা সহায়তাও পাচ্ছেন না। ফলে বর্তমানে চরম দারিদ্র্যে তাদের দিন কাটছে অসহায় অবস্থায়। দ্য জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অব ইমিগ্রান্টস (জেসিডব্লিউআই) বলছে, সংস্থাটির ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো পরামর্শমূলক সেবার বাইরে সহায়তা হিসেবে অভিবাসীদের নগদ অর্থ, খাদ্য ও পোশাক দিতে হচ্ছে।