শিগিগরই কাটছে না যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকট

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:২১

নভেল করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে সংকট দেখা দিয়েছে তা শিগিগরই কাটছে না। স্থবির হয়ে পড়া অর্থনীতি চাঙ্গা রাখতে বিপুল প্রণোদনা প্যাকেজসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটিতে বেকারত্বের হার কিছুতেই নামছে না। এখনো মার্কিন বেকারত্বের হার ১০ দশমিক ২ শতাংশ, যা মহামন্দা-পরবর্তী যে কোনো সময়ের চেয়ে বেশি। এদিকে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি বেড়েছে ১ দশমিক ২ শতাংশ। এ ধরনের তথ্য বিশ্লেষকরদের কিছুটা স্বস্তি দিলেও অতি উচ্চ মাত্রায় বেকারত্বের হার তাদের অর্থনৈতিক সংকট না কাটার আশঙ্কা করছেন।

—নাঈমা সুলতানা