চাটমোহর (পাবনা) সংবাদদাতা
রেলপথ সচিব মো. সেলিম রেজা বলেছেন, চাটসোহর রেল স্টেশন সংস্কারসহ আধুনিকায়ন করা হবে। বাড়ানো হবে টিকেট সংখ্যা। একই সঙ্গে ট্রেন থামার সময় এক মিনিট বাড়ানো হবে। এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আ. হামিদ, ইউএনও সরকার মোহাম্মদ রায়হানসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সচিব পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, বন্যা, ত্রাণ কার্যক্রম ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণসংক্রান্ত’ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
