করোনা আক্রান্ত হয়েও বেচাকেনা করায় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:২৫

গোপালগঞ্জ  প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত হয়েও দোকান খুলে বেচাকেনা করায় সোহাগ মোল্যা (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম জানান, রামদিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী সোহাগ মোল্যা করোনায় আক্রান্ত হয়েও দোকান খুলে কেনাবেচা করছিলেন। স্থানীয়দের এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে প্রচলিত আইনে তাকে ঐ টাকা জরিমানা করা হয়।