হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে শুক্রবার মসজিদে কিয়াম করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, উভয় পক্ষই সুন্নি সমর্থক। কিন্তু এক পক্ষ বলছে, নামাজের আগে কিয়াম করতে। বিষয়টি মীমাংসাও করে দেওয়া হয়েছিল। তার পরও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
