স্পোর্টস ডেস্ক
টেস্টে ৫০০টি উইকেট পাওয়ার স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক পেলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট শুরুর আগে গতকাল সাউদাম্পটনে ছোট একটা অনুষ্ঠানই করে ফেলল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখানে ব্রডকে রূপার স্ট্যাম্প তুলে দিলেন ইসিবি সভাপতি কলিন গ্রেভস।
টেস্টে সপ্তম বোলার হিসেবে চলতি সিরিজেই ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছান ব্রড। ব্রডের উইকেটসংখ্যা এখন ৫১১টি। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
