স্পোর্টস রিপোর্টার
ঘরোয়া হকির খবর এখনো দিতে না পারলেও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের খবর দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ যেটি এ বছরই নভেম্বরে হওয়ার কথা ছিল ঢাকায়, সেটি আগামী বছরের ১১-১৯ মার্চ অনুষ্ঠিত হবে। এশিয়ান হকি ফেডারেশন এভাবেই প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশও সম্মতি জানিয়েছে বলে জানা গেছে। জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে লড়াই করবে। করোনার কারণে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ স্থগিত হয়ে গিয়েছিল। এখন আবার দরজা খুলতে শুরু করেছে।
