জেলা উইমেন চেম্বারসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বিসিক

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

জেলা উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে প্রতি জেলায় মেলা আয়োজন, মহিলা উদ্যোক্তাদের উত্পাদিত পণ্য বিপণনের জন্য প্রদর্শনী কেন্দ স্থাপন ও বিসিক নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচি হতে গ্রুপ লোন প্রাপ্তিতে জেলা উইমেন চেম্বারসকে গ্রান্টার হিসেবে গণ্য করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়সমূহের সঙ্গে জেলা উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। বৃহস্পতিবার আঞ্চলিক উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিবৃন্দের সঙ্গে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, আঞ্চলিক উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা কীভাবে বিসিক নিজস্ব তহবিল ঋণ কর্মসূচি হতে ঋণ পেতে পারে সে সংক্রান্ত অনলাইন বৈঠকে একথা বলেন।