ব্রিটেনের ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেছেন, আপনি যদি ভোট না দেন তাহলে আপনি অবৈধ কাজের সহযোগী। বৃহস্পতিবার সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। খবর সিএনএনের
যুক্তরাষ্ট্রে বসবাসরত মেগান মার্কেল বলেন, আমরা এখন বাস্তব এবং ডিজিটাল উভয় পৃথিবীতে নানা সমস্যার মধ্যে আছি। কিন্তু নারীদের কণ্ঠস্বর তুলে ধরতে এর মধ্যেও প্রয়োজনীয় সবকিছু আমাদেরকে করতে হবে। ব্রিটেনের প্রিন্স হ্যারির সহধর্মীনি মেগান বলেন, এই জটিল সময়ে আপনি সমাধানের পথে না আসলে মনে করতে হবে আপনি সমস্যার অংশ। আপনি যদি ভোট দিতে বাইরে না যান তাহলে আপনি অবৈধ কাজের সহযোগী। উল্লেখ্য, প্রিন্স হ্যারিকে বিয়ে করলেও মেগান তার মার্কিন নাগরিকত্ব ধরে রেখেছেন।
