বোরহানউদ্দিন উপজেলায় শুক্রবার সজিব (১০) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনু সরকার বাড়ির প্রবাসী রিয়াজ উদ্দিন সরকারের ছেলে। তবে বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন বিপিএম জানান, বিকাল ৪টায় বিষয়টি তাদের অবহিত করা হয়। সংবাদ শুনে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমানসহ তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেন তারা। তবে হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
