ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাকেঞ্জি

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১০:৪৫

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সড়ে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে এমন তথ্যই দিয়েছেন ম্যাকেঞ্জি।

আগামী মাসে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। তাই পুরো দলকে সাজানোর প্রক্রিয়ায় ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়, কোচিং স্টাফদের সাথে আলোচনা চালিয় যাচ্ছিলেন বিসিবি কর্মকর্তারা।

কোচিং স্টাফদের মধ্যে ম্যাকেঞ্জিই শ্রীলংকা সফরের প্রতি অনীহা প্রকাশ করেছিলেন। গতকাল সংবাদমাধ্যমকে তা জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

ইত্তেফাক/এমআর