‘বাবার ছবির রিমেকে অভিনয় করতে চাই’

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৫৪

বিনোদন ডেস্ক

বাবার অভিনীত ছবির গানের নতুন সংস্করণে এবার দেখা যাবে মেয়েকে।

‘১৯৪২ অ্যা লাভ স্টোরি’ সিনেমায় ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ জনপ্রিয় গানটিতে দেখা যায় অনিল কাপুর ও মণীষা কৈরালাকে। এবার সেই গানের এই লাইনটা ধরেই নাম রাখা হয়ে অনিল কাপুর, সোনম কাপুর ও রাজকুমার রাও অভিনীত নতুন সিনেমার। ছবিটি পরিচালনা করছেন পরিচালক বিধু বিনোদ চোপড়ার বোন শেলি ধর চোপড়া।

মঙ্গলবারই মুক্তি পেয়েছে ছবির টাইটেল ট্র্যাক। গতবছর ছবির টিজারের সঙ্গেই এই টাইটেল ট্র্যাকের একটু অংশ ব্যবহার করা হয়েছিল। গানটি প্রসঙ্গে সোনম বলেন, ‘এই গানটি ছোটবেলা থেকে আমার বেশ প্রিয়। সেই গানের এবার পারফর্ম করেছি। বেশ ভালোলাগার মতো অনুভূতি। বাবার ছবির রিমেকে অভিনয় করতে চাই।’