কাহারোলে গরুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:২৪

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

কাহারোলে গরুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শনিবার সকাল সাড়ে ১১টায় হাটে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির আশঙ্কা করছেন অনেকে।

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, গত শুক্রবার পর্যন্ত কাহারোল উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ৯৯ জন, মৃত্যুবরণ করেছেন দু্্ই জন। কাহারোল গরুর হাটে দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা মাস্ক ছাড়াই গরু ক্রয়-বিক্রয় করছেন। দিনদিন করোনা সংক্রমণের সংখ্যাও বেড়ে চলেছে উপজেলায়।