দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
জোয়ারের কারণে পায়রা নদীর পানি বৃদ্ধি পেয়ে দুমকির লেবুখালী ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় পারাপার বিঘ্নিত হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছেন পারাপারে আটকে পড়া যানবাহনের দূর-দূরান্তের যাত্রীরা।
ঘাটের পন্টুনসহ আশপাশ ৪-৫ ফুট পানির নিচে রয়েছে। পারাপারের অপেক্ষায় বসে থাকা আব্বাস নামের এক যাত্রী শনিবার বলেন, সকাল থেকে ঘাটে বসে আছি কিন্তু পানির জন্য ফেরিতে উঠতে পারছি না। বাস চালকরা জানান, জোয়ার হলে তাদের প্রায় তিন/চার ঘণ্টা অপেক্ষা করতে হয়। এদিকে দিনভর টানা বৃষ্টির কারণে জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে।
