চিতলমারীতে অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:২৫

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে প্রবল জোয়ার ও বৃষ্টির পানিতে বেশির ভাগ সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পানি বিপত্সীমার ওপর দিয়ে বইছে।

চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানান, উপজেলায় এ বছর ২ হাজার ৪৭০ একর জমিতে গ্রীষ্মকালীন সবজির চাষ হয়েছে।

এখানে কমপক্ষে ৩০ হাজার সবজি ও চিংড়ি চাষি রয়েছে। কয়েক দিনের প্রবল জোয়ার ও বৃষ্টির পানিতে উপজেলার ৭ হাজার ৪১০ একর জমির রোপা আমন ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৯৯.৫ একর জমির সবজি ও ৭৪ একর জমির পান।