জীবননগরে ফেনসিডিলসহ আটক ৩

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:২৭

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ তিন ব্যক্তিকে আটক করেছে। নিজস্ব গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা ৯৪ বোতল ফেনসিডিলসহ শুক্রবার রাতে তাদের আটক করে। মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান বলেন, শনিবার আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। আটক তিন জনসহ পলাতক এক জনকে আসামি করে বিজিবির পক্ষ হতে মাদক মামলা দায়ের করা হয়েছে।