সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে শুক্রবার সন্ধ্যায় আবদুল বাছেত নামের এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমাউল হুসনা লিজা মাদক সেবনের অপরাধে এ দণ্ডাদেশ দেন।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে শনিবার টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
