আপনার রাশিফল

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:০২

মুহম্মদ আনিসুল হক

২৪ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ৪ মহরম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা :৫ ও ৬। শুভ বার :বুধ ও শুক্র। শুভ রত্ন :হীরা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)       

শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আহারে-বিহারে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। অসুস্থ মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ দেখা দিতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।