নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহারে প্রাক ব্রিটিশ আমল, ব্রিটিশ আমল ও পাকিস্তান আমলের একটি করে তিনটি মুদ্রা এবং ১৯৪ বোতল ফেনসিডিলসহ সেলিম (২০) নামে একজনকে আটক করেছে র্যাব-৫। শনিবার দিবাগত রাত একটায় সাপাহার উপজেলার খঞ্জনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ঐ এলাকার লুত্ফর রহমানের ছেলে। রবিবার সকাল ১১টায় জয়পুরহাট র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। অভিযান দলের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, মুদ্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭৮ লাখ টাকা। তার বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পুরাকীর্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
