মহেশপুরে আড়াই কেজি গাঁজাসহ আটক ৩

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:১৪

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে আড়াই কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার ভোরে মহেশপুর পৌরসভাধীন কুকুরপোতা বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলো— যশোর জেলার মনিরামপুর থানার মানিক হোসেন (২৭), দীঘিরপাড় গ্রামের সোহরাব হোসেন (৩২) এবং ঝিকরগাছা থানার চন্দ্রপুর গ্রামের হূদয় হোসেন (১৯)। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আসামিদের আলাদতে পাঠানো হয়েছে।