বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক প্রশস্থকরণ ও সংস্কার কাজ বন্ধ থাকার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্বনাথ উপজেলার পৌরশহরের ‘বাসিয়া সেতুর’ ওপর ‘উপজেলাবাসী ও সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা উপজেলার ‘দশঘর ও দেওকলস’ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণারও দাবি জানান। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে উপজেলা মানবাধিকার কমিশন। সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এস এ সাজুর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংস্থার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ধন মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম দুলাল, বিশ্বনাথ মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আবদুল আলিম মাছুম প্রমুখ।
