সুপেয় পানির ব্যবস্থা হলো গাংনীর সেই প্রাথমিক বিদ্যালয়ে

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

সংবাদ প্রকাশের পর অবশেষে মেহেরপুরের গাংনীর পশ্চিম মালসাদহ পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন টিউবওয়েল স্থাপন করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের নির্দেশে বিদ্যালয়টিতে নতুন টিউবওয়েল স্থাপন করা হয়। গত শনিবার ৫ জানুয়ারি ‘গাংনীতে আর্সেনিক যুক্ত পানি পান করছে শতাধিক শিক্ষার্থী’  শিরোনামে  সংবাদ প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাত্ক্ষণিক আর্সেনিকমুক্ত সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল জানান, প্রাথমিকভাবে সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন করা হয়েছে। আগামী মার্চ মাসে গভীর নলকূপ স্থাপন করে দেওয়া হবে।