যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য আমদানির ক্রেডিট গ্যারান্টি দেবে প্রাইম ব্যাংক

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ২১:৪১

ইউনাইটেড স্টেটেস কমোডিটি ক্রেডিট কর্পোরেশন (সিসিসি) কৃষিজাত পণ্য সহজে আমদানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) রফতানি ক্রেডিট গ্যারান্টি প্রোগ্রামে (জিএসএম-১০২) অংশ নিতে প্রাইম ব্যাংককে অনুমোদন দিয়েছে। জিএসএম-১০২ অনুমোদিত বিদেশি আর্থিকপ্রতিষ্ঠান এশিয়া অঞ্চল থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের দুটি ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক একটি। অনুমোদিত বিদেশি আর্থিকপ্রতিষ্ঠান হিসেবে প্রাইম ব্যাংক ইউএসডিএ দ্বারা পরিচালিত জিএসএম-২২ রপ্তানির গ্যারান্টি কভারেজের আওতায় মার্কিন খাদ্য এবং কৃষিজাত পণ্য যেমন, তুলা, সয়াবিন, শস্য, খাদ্যশস্য, কাঠ, বাদাম, ফল ইত্যাদি আমদানির জন্য ব্যাংকটি গ্রাহকদের সহায়তা করতে পারবে। প্রাইম ব্যাংকের এ সামর্থ্য দেশের একটি বৃহত্ ট্রেড ফিনান্সিং ব্যাংক হিসেবে যুক্তরাষ্ট্রে দেশের বাণিজ্যকে সহজতর করতে সহায়তা করবে এবং মার্কিন কৃষি খাতের পণ্য-টেক্সটাইল, খাবার, ভোজ্য এবং সহযোগী শিল্পের সঙ্গে সংযুক্ত সাপ্লাই চেইন যথাযথভাবে বজায় রাখতে প্রয়োজনীয় ভূমিকা রাখবে। —প্রেস বিজ্ঞপ্তি