ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাকের দিনাজপুর স্টাফ রিপোর্টার, মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান গুরুতর অসুস্থ হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন রয়েছেন। গত শনিবার মতিউর রহমান বুকের ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা জানিয়েছেন, তার অবস্থা জানার জন্য ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে। মতিউর রহমান দৈনিক ইত্তেফাকের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি এবং দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি। মতিউর রহমানের রোগমুক্তি কামনা করেছেন ফুলবাড়ী প্রেসক্লাব, দৈনিক দেশ মা পত্রিকার সাংবাদিকবৃন্দ।
