জয়পুরহাট প্রতিনিধি
সারাদেশে হত্যা, ধর্ষণ এবং শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদসহ নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সোমবার বেলা ১২টায় শহরের পাঁচুর মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করে সংগঠন দুটির নেতাকর্মীরা। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা আহ্বায়ক রোকেয়া রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, জেলা ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আশঙ্কাজনকভাবে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে।
