সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে প্রতিদিনই বাড়ছে সবজির দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাজার করতে গিয়ে প্রায় সব ধরনের ক্রেতাকেই হিমশিম খেতে হচ্ছে। তাদের অভিযোগ, দিন দিন সবজির দাম বাড়লেও দেখার কেউ নেই। সোমবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ২৪০ টাকা, বেগুন ৮০, পোটল ৬০, ধুন্দল ৬০, মুলা ৫০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। স্থানীয় বড় বাজারে বাজার করতে আসা সাইফুল ইসলাম জানান, তরকারির যে দাম তাতে মাস শেষ হওয়ার আগেই বাজারের বাজেট শেষ হয়ে গেছে।
এ ব্যাপারে কাঁচামাল ব্যবসায়ী আইয়ুব আলী জানান, বন্যার কারণে খেত ডুবে যাওয়ায় সবজির সরবরাহ কমে গেছে। ফলে বাড়ছে দাম।
