বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন থাকা সত্ত্বেও নিয়মিত সাইবার ক্রাইম ঘটে চলেছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সাম্প্রতিক সময়ে খুব করে যে ব্যাপারটি লক্ষণীয়, তা হলো সেলিব্রিটিরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। তাঁরা তাঁদের ছবি বা ভিডিও আপলোড করে থাকেন ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার ও ইউটিউবে। একশ্রেণির মানুষ সেইসব ছবি বা ভিডিওতে আপত্তিকর মন্তব্য করে থাকে, যা তাঁদের ব্যক্তিজীবনে প্রভাব ফেলে। গত দুইদিন আগে সাকিব-কন্যার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হয়। আর তাতে কিছু মানসিক বিকারগ্রস্ত মানুষ অশালীন মন্তব্য করে। এটা সম্পূূর্ণরূপে সাইবার অপরাধ। ডিজিটাল নিরাপত্তা আইনের লঙ্ঘন। ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যারা ঐসব মন্তব্য করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের করা হবে। আমি মনে করি, যারা অশালীন মন্তব্য করেছে তাদের পাশাপাশি ঐ ছবির লাখ লাখ কমেন্ট থেকে চারটা কমেন্ট কন্যাশিশুর ছবির ওপর এডিট করে বসানো ও ভাইরাল করা লোকদেরও শাস্তি হওয়া উচিত। তারাও সমান অপরাধী।
তাসনিম হাসান মজুমদার
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,
চট্টগ্রাম কলেজ
