ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মাকসুদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এ দিনে তিনি মারা যান।
মাকসুদ আলী ১৯৫৯ সালে তখনকার পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করেন। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগ এবং শিল্প ও শক্তি বিভাগের সদস্য এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে অবসর নেওয়া এ কর্মকর্তা জাতীয় জনপ্রশাসন ইনস্টিটিউট ও সিভিল সার্ভিস ট্রেনিং একাডেমির মহাপরিচালক হিসাবে প্রশংসিত। প্রথম মৃত্যুবার্ষিকীতে ড. শেখ মাকসুদ আলীর সন্তানরাসহ পরিবারের সব সদস্য তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং সবার দোয়া প্রার্থনা করেছেন।
