বৃষ্টিতে ম্লান পাকিস্তানের লড়াই

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০০:৩৪

আগের দিনই পাকিস্তানের ফলো অন নিশ্চিত হয়েছিলো। ১৪১ রানে অপরাজিত অধিনায়ক আজহার আলী ইনিংস শুরু করার প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু আলোক স্বল্পতায় আগের দিন আর খেলা হয়নি।

গতকাল দুই নিয়মিত ওপেনার পাকিস্তানের হয়ে ব্যাটিং শুরু করেন। প্রায় এক সেশন ব্যাটও করে ফেলেন তারা। কিন্তু বৃষ্টিতে বারবারই থেমেছে তাদের লড়াই। বৃষ্টির পর আবার ব্যাট করতে নেমে গতকাল দিনের খেলা শেষ পর্যন্ত ২ উইকেটে ১০০ রান তুলেছে পাকিস্তান। এরপর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। 

প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৩ রান করে ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়। গতকাল শান মাসুদ ও আবিদ আলী ভালো শুরু করেন। তারা বিনা উইকেটে ৪১ রান তোলার পর শুরু হয় বৃষ্টি।