নেত্রকোণায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২২:০১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় অনুষ্ঠিত মরহুম এটিএম আজিজ স্মৃতি ব্যাডমিন্টনে জুনিয়র বিভাগে মোক্তারপাড়ার সোহাদ ও রিফাতের দল চ্যাম্পিয়ন ও সামিরা ও নাহিদের দল রানারআপ হয়। সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হন মোক্তারপাড়ার সিমন ও নাহিদ। অপরদিকে রানার আপ হন শহরের পারলা এলাকার বাবু ও আশরাফ।