মুক্তাগাছায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:৪০

যুবক গ্রেফতার

 মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় ফেসবুকে ইউপি চেয়ারম্যানকে কটূক্তি করার অভিযোগে মাহমুদুল হক সবুজ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার দুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী হুসি যুবকের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে অভিযোগ এনে থানায় মামলা করেন। সোমবার রাতে তাকে শ্বশুর বাড়ি সদাশিবাড়ি থেকে মোবাইলসহ গ্রেফতার করা হয়। মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার করা যুবককে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।