ভোটের রাতেই বাইডেনের পরাজয় স্বীকার করা ঠিক হবে না : হিলারি ক্লিনটন

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০০:২৪

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনের ৩ নভেম্বর ভোটের রাতে পরাজয় স্বীকার করে নেওয়া উচিত হবে না। যদিও হিলারি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাতেই নিজের পরাজয় স্বীকার করেছিলেন। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে ডাকযোগে ভোট আসতে দেরি হতে পারে। ফলে কে জিতেছে তা বলা কঠিন হবে বলে এক সাক্ষাত্কারে হিলারি উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচনের দিন হয়তো ট্রাম্প সুবিধা পেতে পারেন। তাই বাইডেনের উচিত হবে দেরি করে পরাজয় স্বীকার করা। -রয়টার্স